শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৮:১৬ পিএম, ২০২১-০৩-২২
সাতক্ষীরা সরকারী কলেজের মেধাবী ছাত্র জীম হত্যার সুষ্ঠ তদন্ত ও আসামীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, নিহত রাসুল আহমেদ জীমের বাবা শেখ হেমায়েত হোসেন হিমু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ছেলে রাসেল আহমেদ জীম (২২) সাতক্ষীরা সরকারী কলেজের একজন মেধাবী ছাত্র ছিলো। সে ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষে লেখাপড়া কালীন ২০২০ সালের ২০ জানুয়ারী মাসে তাকে অহরন করা হয়। পরদিন ২১ জানুয়ারী তিনি (হিমু) সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।
এরই সূত্র ধরে পুলিশ মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ওই দিনই সাতক্ষীরা শহরের চালতেতলা বাগানবাড়ি এলাকা থেকে জনৈক লিটনের বাড়ির ভাড়াটিয়া জাহিদ হাসানকে (২৪) আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ভাড়া বাড়ির পাশ থেকে জীমের লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। এঘটনায় ২২ জানুয়ারী তিনি (হিমু) বাদী হয়ে জাহিদ হাসানসহ অজ্ঞাত আরো ১০/১১ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। এমামলায় পুলিশ আসামী জাহিদ গ্রেফতার দেখান। আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে জীমকে হত্যার ঘটনায় জাহিদের স্ত্রী মোছাঃ সাম্মী আক্তার টুনি(২০) প্রত্যক্ষভাবে সহায়তা করায় তাকেও আসামী করা হয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট প্রদান করেন।
তিনি এ সময় আক্ষেপ করে বলেন, মামলাটি ৬ বার কোর্টে উঠলেও তিনি বাদী হয়ে জানতে পারেননি। এছাড়া ইতিমধ্যে এমামলার প্রধান আসামীকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। তিনি সংবাদ সম্মেলন থেকে এ সময় তার ছেলে জীম হত্যার সুষ্ঠ তদন্ত ও আসামীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited